
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে দাসের বাজার ইউনিয়নে আনন্দঘন পরিবেশে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা ও ২নং দাসের বাজার ইউনিয়নের সভাপতি এবং পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক রহিম উদ্দিন নজরুল।

ঈদের নামাজ আদায় শেষে তিনি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনগণ এবং স্থানীয় যুব সমাজের সাথে কুলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত সবার মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল প্রকাশ।
রহিম উদ্দিন নজরুল বলেন, “ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, ভালোবাসা ও ঐক্যের বার্তা নিয়ে আসে। আমি সবসময় এই এলাকার মানুষের পাশে থাকতে চাই এবং তাদের সুখ-দুঃখে অংশীদার হতে চাই।”

স্থানীয়রা জানান, তার এমন আন্তরিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।
ঈদের এই আনন্দঘন মুহূর্তে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দাসের বাজার ইউনিয়নে এক অনন্য সম্প্রীতির চিত্র ফুটে ওঠে।