
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ-ওসমানীনগরবাসী ও বৃহত্তর সিলেটবাসীসহ সর্বস্তরেরর জনসাধারনকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাবেক ও বর্তমান সাংসদ এম. ইলিয়াস আলী ও তাহসিনা রুশদীর লুনার বড় ছেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মানবাধিকার সেলের সদস্য ও সিলেট জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। পবিত্র রমজানের এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে সহমর্মিতা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।
তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে। সকল বিভেদ ভুলে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
দেশ ও জাতির কল্যাণ কামনায় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। একইসাথে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মীর দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
পরিশেষে তিনি বৃহত্তর সিলেটবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান।