
মহানগর ছাত্রদল নেতা রুবেল মিয়ার বিরুদ্ধে সাজা পরোয়ানা, যুক্তরাজ্যে পলাতক
সিলেট মহানগর ছাত্রদলের যুগ্মসম্পাদক মো. রুবেল মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ.কিউ.এম. নাসির উদ্দিনের আদালত থেকে এ পরোয়ানা জারি করা হয়।
আদালতের নথি অনুযায়ী, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আসামি হিসেবে রুবেল মিয়ার নাম রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গ্রেফতারি পরোয়ানা তামিল করে তাকে গ্রেফতারপূর্বক আদালতে হাজির করার কথা বলা হয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট সূত্রের দাবি, রুবেল মিয়া বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। ফলে তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় সিলেটের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।