
সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক যুবকের খ্রিস্টান তরুণীকে বিয়ে এবং পরবর্তীতে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণের ঘটনায় এলাকায় আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের সাবাব আলী শ্যামলের ছেলে শাকিল আহমদ গত ২০ আগস্ট ২০২৪ যুক্তরাজ্যে এক খ্রিস্টান তরুণীকে বিয়ে করেন। পরিবারের দাবি অনুযায়ী, বিয়ের পর তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন।
এ ঘটনায় তার পরিবার ও স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, বিষয়টি মেনে নিতে না পেরে তার বাবা সাবাব আলী শ্যামল ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা চলছে। তবে শাকিল আহমদের ধর্ম পরিবর্তন ও পারিবারিক সিদ্ধান্তের বিষয়ে তার নিজের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।