বিশেষ ক্ষমতা আইনে ছাত্রলীগের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিলেটে বিশেষ ক্ষমতা আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহ-সভাপতি জুবায়ের আহমদ তানভীরসহ ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মাহমুদুল হাসান, সাং- কালাইরাগ, কোম্পানিগঞ্জ, বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা আসামিদেরও শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।