1. live@www.pntv24.com : - : - -
  2. info@www.pntv24.com : - :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্রান্সে জমজমাট আয়োজনে শেষ হলো ২ দিন ব্যাপী ‘বাংলার মেলা ও সাংস্কৃতিক উৎসব’ ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব শরীফ আল মোমিনের মৃত্যু ভয়াবহ গ্যাস বিস্ফোরণে প্যারিসে বাংলাদেশি শিশু নাহিলের মৃত্যু, আহত ৭ প্যারিসে বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সাল আহমেদের উদ্যোগে ‘ফ্রেঞ্চ একাডেমি’র যাত্রা প্যারিসের বিশ্বমঞ্চে বাংলাদেশের শেফ মোহাম্মদ আলী চৌধুরী প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন ফ্রান্সে বাংলাদেশিদের ই-পাসপোর্টে স্বস্তি, ফরম পূরণের সঙ্গে সঙ্গেই অ্যাপয়েন্টমেন্ট প্যারিসে টেক্সওয়ার্ল্ড মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন আগামীকাল। নতুন ভিসা নীতিতে বিদেশি সাংবাদিকদের কাজে বিধিনিষেধ, প্রত্যাহারের দাবি এফবিজেএর সোনাখালীর জঙ্গলে প্লাস্টিকের ব্যাগে নবজাতক, স্থানীয়দের মানবিকতায় প্রাণে বাঁচল শিশুটি

ফ্রান্সে জমজমাট আয়োজনে শেষ হলো ২ দিন ব্যাপী ‘বাংলার মেলা ও সাংস্কৃতিক উৎসব’

মামুন মাহিন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ফ্রান্স প্রতিনিধি, মামুন মাহিন

বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে ফ্রান্সে সফলভাবে শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলার মেলা ও সাংস্কৃতিক উৎসব’। অ্যাসোসিয়েশান সেঁকানো বাঙালির উদ্যোগে গত ৫ ও ৬ সেপ্টেম্বর লা কুরনভের জর্জ ভালবোঁ প্রাদেশিক উদ্যানে এ মেলার আয়োজন করা হয়।

প্রবাসের মাটিতে বাংলাদেশের শেকড় ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নানা আয়োজনের মধ্য দিয়ে সাজানো হয়েছিল এবারের মেলা। শিশু-কিশোর, তরুণ ও বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় বাঙালির সংস্কৃতি ও আনন্দের মিলনমেলায়।

দুই দিনের আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজন। শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব আয়োজনের মাধ্যমে তাদের বাংলাদেশের ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার চেষ্টা করা হয়।

মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, খাবার, হস্তশিল্প ও লোকজ সংস্কৃতির বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়। তুলে ধরা হয় গ্রামবাংলার জীবনযাত্রা, সংস্কৃতি ও দেশের সমৃদ্ধ ঐতিহ্যের নানা দিক।

এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল প্রবাসী তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ। ফ্রান্সে বাংলাদেশি ক্রিকেটের চর্চাকে আরও এগিয়ে নেওয়া এবং তরুণ প্রজন্মকে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে এএসবি ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ার পাশাপাশি ফ্রান্সে বাংলাদেশি ক্রিকেটের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে।

সেঁকানো বাঙালি অ্যাসোসিয়েশানের সভাপতি ও মহানগর প্যারিস এর স্থাঁয়ী শহীদ মিনারের প্রতিষ্ঠাতা, জনাব সরুফ সদিওল বলেন, ‘প্রবাসে থেকেও আমাদের সন্তানদের বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলা আমাদের দায়িত্ব। একই সঙ্গে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করাও জরুরি। বাংলার মেলার মতো আয়োজনের মধ্য দিয়ে আমরা সংস্কৃতির পাশাপাশি ক্রীড়া চর্চাকেও এগিয়ে নিতে চাই।’

অ্যাসোসিয়েশানের সাধারণ সম্পাদক আবু জাফর তানিম বলেন, ‘আমরা চেয়েছি, এই আয়োজন শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করুক। খেলাধুলা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের সম্পৃক্ত করা হয়েছে। পাশাপাশি প্রবাসী তরুণদের ক্রিকেটে উৎসাহিত করতে এএসবি ক্রিকেট ক্লাবের যাত্রা শুরু হয়েছে।’

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আবু জাফর তানিম ও আব্দুল কুদ্দুস। সমিতির উপদেষ্টাবৃন্দের মধ্যে ছিলেন আব্দুল কুদ্দুস, আব্দুল কাদির ও লোকমান আহমেদ আপন। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সমিতির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইন-সাঁ-দেনি বিভাগের পরিষদের সভাপতি স্টেফান ত্রুসেল। তিনি বলেন, ‘বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে ক্রিকেটের মাধ্যমে তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার চর্চা তৈরি হতে পারে। ফ্রান্সে বাংলাদেশি ক্রিকেটের বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইন-সাঁ-দেনি বিভাগের পরিষদের সহসভাপতি ওরিয়ান ফিলোল, সাঁ-দেনি পৌরসভার পৌর কাউন্সিলর ক্যাটি বন্তিঙ্ক এবং গার্জ-ল্য-গোনেস পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত তানিয়া টুনু।

এ ছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদ মিয়া, আলী হোসেন, জুনেদ আহমেদ, মামুন মাহিন, বদরুল বিন আফরোজ, বাবাকার গেয়ে, উমার গেয়ে এবং আইনজীবী মেত্র মুবেরি আইম।

মেলায় সেঁকানো বাঙালি অ্যাসোসিয়েশানের উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন আব্দুর রহমান মিতুল, কালাম আলী, স্বপন বর্দন, তৌফিক আবির, শাহেদ আহমেদ, বাচ্চু মিয়া, রকি আহমেদ, পাপলু, দিপু, মুন্না, টিটু, হাসান আহমেদ, রেজা আহমেদ, লিটন আহমেদ, অর্পণ বড়ুয়া, লিটন বড়ুয়া ও মুন্না বড়ুয়াসহ আরও অনেকে।

আয়োজকেরা জানান, ভবিষ্যতেও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চাকে সামনে রেখে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় সম্পৃক্ত করে প্রবাসে বাংলাদেশের পরিচয় আরও দৃঢ় করার উদ্যোগ অব্যাহত থাকবে।

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় দুই দিনব্যাপী ‘বাংলার মেলা ও সাংস্কৃতিক উৎসব’ সফলভাবে সম্পন্ন হয়। প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চার পাশাপাশি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে ফ্রান্সে বাংলাদেশি ক্রিকেটকে এগিয়ে নেওয়ার নতুন প্রত্যয় নিয়ে শেষ হয় এবারের আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট