সাইফুল ইসলাম, ফ্রান্স থেকে
১৯ সেপ্টেম্বর ২০২৬
মরহুম শরিফ আল মোমিনের স্মরণে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এম. সি. ইন্সটিটিউট ফ্রান্সের উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাস ওবেরভিলিয়েতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বদরুল বিন হারুনের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইনের সঞ্চালনায় দোয়া মাহফিলে দোয়া পূর্ব আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, আহসানুল হক বুলু, সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান আযাদ, এম. সি. ইন্সটিটিউটের প্রধান উপদেষ্টা শামীম মোল্লা, মুসলিম কমিউনিটি নেতা মোহাম্মদ হানিস, মৌরিতানিয়া কমিউনিটি নেতা মোহাম্মদ ইসমাইল, ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুর রহমান, ঢাকা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মানিক মিয়া, কমিউনিটি নেতা আশরাফুল ইসলাম, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. তাহের, কমিউনিটি নেতা মিন্টু চৌধুরী, কমিউনিটি নেতা টি. এম. রেজা, ব্যবসায়ী এনামুল হক, ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, জুনেদ আহমেদ, বিএনপি নেতা মিল্টন সরকার, এম. সি. ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মামুন, ফেরদৌস আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমেদ, মোহাম্মদ ফিরোজ, ‘আমি ভয়েজ’-এর স্বত্বাধিকারী তানজিম হোসেন, ‘অফিরিয়া’র স্বত্বাধিকারী কৌশিক রাব্বানী, সাংবাদিক লুৎফর রহমান বাবু, শিল্পী সাইফুল আলম, সাংবাদিক আবুল কালাম মামুন, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর মুমিন আনসারী, সর্দার হাসান ইলিয়াস তানিম, ইয়াসির আরাফাত খোকন, সাইফুল ইসলাম, মরহুম শরিফ আল মোমিনের ছোট ভাই অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ জিয়াউল কবির, দেশ সার্ভিসের মোহাম্মদ শাহজাহান মিয়া, জহির হোসাইন, মিজানুর রহমান, এম. সি. ইন্সটিটিউট ফ্রান্সের ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান, মরহুম শরিফ আল মোমিনের বড় ছেলে ইলমান শরিফ, হাবিব আলম, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, এফডিএইচআর-এর সদস্য মোহাম্মদ আরাফাত রহমান ও মাসুম রেকাবদার প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা মরহুম শরিফ আল মোমিনের স্মৃতিচারণ করে তাঁর ব্যক্তিজীবন, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, একজন মানুষের প্রকৃত পরিচয় তাঁর কর্ম এবং মানুষের জন্য রেখে যাওয়া অবদানের মধ্যেই বেঁচে থাকে। শরিফ আল মোমিনের স্মৃতি এবং তাঁর সঙ্গে সংশ্লিষ্টদের ভালোবাসা দীর্ঘদিন মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা বলেন, “মরহুম শরিফ আল মোমিন ছিলেন অত্যন্ত আন্তরিক ও মানবিক একজন মানুষ। তাঁর চলে যাওয়া পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।”
তাঁরা আরও বলেন, “মানুষের জীবনে মৃত্যু অবশ্যম্ভাবী। তবে মানুষের ভালো কাজ ও সুন্দর স্মৃতি তাকে অন্যদের হৃদয়ে বাঁচিয়ে রাখে।” বক্তারা মরহুম শরিফ আল মোমিনের জন্য সবাইকে বেশি বেশি দোয়া করার আহ্বান জানান।
এ সময় বক্তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
দোয়া মাহফিলের শেষপর্বে মরহুম শরিফ আল মোমিনের রুহের মাগফিরাত, কবরের শান্তি এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্য ও স্বজনদের জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানের আয়োজকরা বলেন, মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে দোয়ায় অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এম. সি. ইন্সটিটিউটকে সামনের দিকে এগিয়ে নিতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে এম. সি. ইন্সটিটিউট ফ্রান্সের সদস্য, শুভানুধ্যায়ী এবং সামাজিক ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।