
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, কানাডা প্রবাসী আব্দুর রহমান খালেদ।
সম্প্রতি সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক এবং মহানগর যুবদলে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলওয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় আব্দুর রহমান খালেদ নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান।
তিনি বলেন, নতুন ও তরুণ নেতৃত্বের হাত ধরে সিলেট জেলা ও মহানগর যুবদল আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে—এটাই প্রত্যাশা। দলের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে ধারণ করে নবনির্বাচিত নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আব্দুর রহমান খালেদ আরও বলেন, সংগঠনের শক্তি তৃণমূলের নেতাকর্মীরা। তাই তৃণমূলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে নবগঠিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘ রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন।
এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।