1. live@www.pntv24.com : - : - -
  2. info@www.pntv24.com : - :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গড়ার আহ্বান, বিএসএনএফ। প্যারিসে বাংলাদেশ-ফ্রান্স বাণিজ্য সহযোগিতা জোরদারে দ্বিপক্ষীয় বৈঠক ফ্রান্সের প্যারিসে আমি ভয়েজেস এজেন্সি’র দ্বিতীয় শাখার উদ্বোধন ফ্রান্সে পুনর্নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকে সংবর্ধনা সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে আব্দুর রহমান খালেদের শুভেচ্ছা মরহুম শরিফ আল মোমিনের স্মরণে প্যারিসে স্মরণসভা শরিফ আল মোমিনের স্মরণে ফ্রান্সে দোয়া মাহফিল অনুষ্ঠিত সিনিয়র জুনিয়র নিয়ে এলাকায় বিরোধ, থানায় মামলা। প্যারিসে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে ইনকিলাব মঞ্চ ইউকের নেতৃবৃন্দের সাক্ষাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় ছাত্রদল নেতার নাম

ফ্রান্সে প্রবাসীদের প্রশাসনিক সহায়তায় ‘আদাফ’-এর যাত্রা শুরু

সাইফুল ইসলাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

“ফ্রান্সে প্রবাসীদের প্রশাসনিক সহায়তায় ‘আদাফ’-এর যাত্রা শুর”

সাইফুল ইসলাম, প্যারিস (ফ্রান্স)
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশাসনিক সেবা সহজ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ‘আদাফ (ফরাসি প্রশাসনিক সহায়তা)’ নামে একটি সেবাপ্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় উত্তর প্যারিসের শহরতলী অবারভিলিয়ে শহরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদাফের সভাপতি তানভীর ওয়াদুদ। তিনি বলেন, ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা বিভিন্ন প্রশাসনিক কাজ সম্পন্ন করতে গিয়ে প্রায়ই জটিলতার মুখোমুখি হন। এসব সমস্যার সমাধানে স্বচ্ছতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে আদাফ। মানুষের আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবার পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব এম এ মান্নান আজাদ, ব্যবসায়ী শহিদুল ইসলাম, অ্যাকটিভিস্ট খালেদ মাহমুদ, গবেষক ইকরামুল কবীর সালমান, কবি লোকমান আপন, লেখক কাজী হাবিবুর রহমান, তরুণ কমিউনিটি নেতা রুকন উদ্দিন, ব্যবসায়ী আরিফুজ্জামান ইমন, সাংবাদিক অনুক্ত কামরুল, সাংবাদিক শাহ সুহেল আহমদ এবং শাহরুজ খানসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন প্রতিনিধি।

বক্তারা বলেন, বিদেশে বসবাসরত প্রবাসীদের প্রশাসনিক বিভিন্ন কাজ সম্পন্ন করতে গিয়ে তথ্যের অভাব ও প্রক্রিয়াগত জটিলতার কারণে নানা সমস্যায় পড়তে হয়। এ বাস্তবতায় আদাফের উদ্যোগ সময়োপযোগী। তাঁদের আশা, নির্ভরযোগ্য পরামর্শ ও পেশাদার সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই প্রবাসীদের আস্থার জায়গা তৈরি করবে।

পরে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় উপস্থিত অতিথিরা আদাফের সফলতা কামনা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট