1. live@www.pntv24.com : - : - -
  2. info@www.pntv24.com : - :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গড়ার আহ্বান, বিএসএনএফ। প্যারিসে বাংলাদেশ-ফ্রান্স বাণিজ্য সহযোগিতা জোরদারে দ্বিপক্ষীয় বৈঠক ফ্রান্সের প্যারিসে আমি ভয়েজেস এজেন্সি’র দ্বিতীয় শাখার উদ্বোধন ফ্রান্সে পুনর্নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকে সংবর্ধনা সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে আব্দুর রহমান খালেদের শুভেচ্ছা মরহুম শরিফ আল মোমিনের স্মরণে প্যারিসে স্মরণসভা শরিফ আল মোমিনের স্মরণে ফ্রান্সে দোয়া মাহফিল অনুষ্ঠিত সিনিয়র জুনিয়র নিয়ে এলাকায় বিরোধ, থানায় মামলা। প্যারিসে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে ইনকিলাব মঞ্চ ইউকের নেতৃবৃন্দের সাক্ষাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় ছাত্রদল নেতার নাম

ফ্রান্সে বাংলাদেশিদের পাসপোর্ট সেবায় সুখবর!

সাইফুল ইসলাম
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাস,

প্যারিস-১৭/০৭/২০২৬

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট ও কনস্যুলার সেবা আরও সহজ ও দ্রুত করতে একাধিক নতুন উদ্যোগ ঘোষণা করেছে বাংলাদেশ দূতাবাস, প্যারিস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত তিনটি শনিবার বিশেষ পাসপোর্ট সেবা দেওয়া হবে। পাশাপাশি অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নতুন স্লট চালু এবং জরুরি আবেদনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দূতাবাসে আয়োজিত কনস্যুলার সেবা বিষয়ক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।

রাষ্ট্রদূত বলেন, সরকারের প্রবাসীবান্ধব নীতির অংশ হিসেবে কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, সহজ ও কার্যকর করতে দূতাবাস কাজ করছে। তিনি জানান, গত ৩ জুন চালু হওয়া অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলেও এটি সেবাপ্রার্থীদের জন্য আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করবে।

নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী ২৫ জুলাই, ৮ আগস্ট ও ২২ আগস্ট বিশেষ কনস্যুলার সেবা দেওয়া হবে। এ তিন দিন ফরাসি প্রেফেকচুরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আবেদনকারীরা বিনা অ্যাপয়েন্টমেন্টেই সারাদিন পাসপোর্ট-সংক্রান্ত সেবা নিতে পারবেন।

এ ছাড়া ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নতুন স্লট উন্মুক্ত থাকবে। প্রতিদিনের মোট স্লটের অর্ধেক অনলাইন আবেদনকারীদের জন্য এবং বাকি অর্ধেক ১৫ মে-এর আগে ইমেইলে আবেদনকারীদের জন্য সংরক্ষিত থাকবে

সভায় উপস্থিত প্রবাসী প্রতিনিধিরা দূতাবাসের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের পাসপোর্ট-সংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমবে এবং প্রবাসীদের মধ্যে দূতাবাসের প্রতি আস্থা আরও বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট