1. live@www.pntv24.com : - : - -
  2. info@www.pntv24.com : - :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার প্যারিসের অদূরে লা কর্নভেতে প্রবাসী বাংলাদেশিদের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব দুঃসময়ে রাজপথে, দুর্যোগে মানুষের পাশে—আব্দুর রহমান খালেদের রাজনৈতিক ও মানবিক পথচলা। প্যারিসে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন ফ্রান্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা প্যারিসে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত নতুন একটি দলের নেতারা শেখ হাসিনার ভাষাই অনুসরণ করছেন: রিজভী ​১০০০ টাকায় মাত্র ৩ দিন: সিলেটে প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ গ্রাহকদের ক্ষোভ উবারের বিরুদ্ধে নতুন ক্লাস অ্যাকশন মামলা, চালকদের কর্মচারীর মর্যাদা দেওয়ার দাবি জোরালো সরকারের নীতিগত পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র: মাহ্দী আমিন আগামী কয়েকদিন বাড়বে বৃষ্টি, বিপৎসীমার ওপরে কুশিয়ারার পানি

প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার

সাইফুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সাইফুল ইসালাম

প্যারিস।  ১০ আগস্ট ২০২৬

ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, ফ্রান্স শাখার উদ্যোগে আয়োজিত এ সেমিনারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও চেতনার সঙ্গে এর যোগসূত্র নিয়ে আলোচনা করা হয়।

সোমবার (১০ আগস্ট) বৃহত্তর প্যারিসের বুলোন-বিয়াঁকুর এলাকায় একটি অভিজাত চার তারকা হোটেলের বলরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধন করেন ঢাকায় অবস্থানরত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টারের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তন এসেছে, তার পেছনের প্রেক্ষাপট এবং এর সঙ্গে নজরুলের চেতনার প্রাসঙ্গিকতা নতুন করে অনুধাবন করা প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান সরকার পূর্ববর্তী সংস্কৃতির পরিবর্তন চায়। এর উদাহরণ হিসেবে রাজনৈতিক নেতাদের পরিবর্তে চলতি বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করার বিষয়টি উল্লেখ করেন তিনি।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আয়ারল্যান্ডপ্রবাসী কবি ও কলামিস্ট ডা. জিন্নুরাইন জায়গীরদার।

ডা. জিন্নুরাইন জায়গীরদার বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার সব সংগ্রামে নজরুলের সাহিত্যকর্ম আমাদের প্রেরণা দিয়েছে। আমরা জাতি হিসেবে দ্রুত ভুলে যাই। নজরুলের মতো জাতির বড় ঘটনাগুলোও যেন আমরা দ্রুত ভুলে না যাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, ফ্রান্স শাখার সভাপতি ও কবি সোহেল আহমদ। সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি নজমুল হক।

সেমিনারে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবতার পথে চলতে অনুপ্রেরণা জোগায়।

প্রধান অতিথি ফয়সল আহমদ চৌধুরী বলেন, প্রবাসে নানা ব্যস্ততার মধ্যেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জুলাই বিপ্লবকে কেন্দ্র করে ফ্রান্সপ্রবাসীদের এমন আয়োজন প্রশংসনীয়। এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সেমিনারে বাংলাদেশ কমিউনিটি ফ্রান্সের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন রাজনীতিবিদ রেজাউল করিম, রফিকুল হক রাসেল, সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, আবদুল হাকিম, অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আলী চৌধুরী, হেলাল আহমেদ, মনোয়ার পাটোয়ারী, ফয়সাল আহমেদ, সাঈদ ইরফান, সাংবাদিক তানভীর আহমদ তোহা এবং সরদার হাছান তানিমসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট