1. live@www.pntv24.com : - : - -
  2. info@www.pntv24.com : - :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন ফ্রান্সে বাংলাদেশিদের ই-পাসপোর্টে স্বস্তি, ফরম পূরণের সঙ্গে সঙ্গেই অ্যাপয়েন্টমেন্ট প্যারিসে টেক্সওয়ার্ল্ড মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন আগামীকাল। নতুন ভিসা নীতিতে বিদেশি সাংবাদিকদের কাজে বিধিনিষেধ, প্রত্যাহারের দাবি এফবিজেএর সোনাখালীর জঙ্গলে প্লাস্টিকের ব্যাগে নবজাতক, স্থানীয়দের মানবিকতায় প্রাণে বাঁচল শিশুটি পর্তুগালে সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন TVDE আইন ফ্রান্সে নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা french_academy_fb_banner_generator জুলাই ডায়লগ-২০২৬: স্মৃতি, সংস্কার ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে: নাহিদ ইসলাম

ফ্রান্সে বাংলাদেশিদের ই-পাসপোর্টে স্বস্তি, ফরম পূরণের সঙ্গে সঙ্গেই অ্যাপয়েন্টমেন্ট

সাইফুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ফ্রান্সে ই-পাসপোর্টে নতুন নিয়ম, ফরম পূরণের সময়ই অ্যাপয়েন্টমেন্ট

সাইফুল ইসলাম। প্যারিস। ৩১ আগস্ট ২০২৬

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা আরও সহজ ও গতিশীল করতে নতুন উদ্যোগ নিয়েছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ই-পাসপোর্টের আবেদন ফরম পূরণের সময়ই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ দূতাবাসে ফ্রান্সের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কনস্যুলার শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাপয়েন্টমেন্ট-সংক্রান্ত সমস্যা নিরসন এবং সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পাসপোর্ট অধিদপ্তরের সহযোগিতায় নতুন এই ব্যবস্থা চালু করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় আবেদনকারী ই-পাসপোর্টের আবেদন ফরম পূরণের সময়ই নিজের সুবিধাজনক দিন ও সময়ের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

দূতাবাস আশা করছে, এর ফলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের জটিলতা ও অনিশ্চয়তা অনেকটাই কমবে।

ইতোমধ্যে আবেদন করা ব্যক্তিদের জন্যও নির্দেশনা

যেসব সেবাপ্রার্থী ইতোমধ্যে ই-পাসপোর্টের আবেদন ফরম পূরণ করেছেন, তারা কীভাবে আবেদন জমা দেবেন সে বিষয়ে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে দূতাবাস।

এর আগে অ্যাপয়েন্টমেন্ট সংকটের কারণে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা দিতে দূতাবাস বিশেষ কনস্যুলার কার্যক্রম চালু করে। আগস্ট মাসে প্রতি বুধবার ওয়াক ইন এবং শনিবার বিশেষ সেবার মাধ্যমে বিপুলসংখ্যক আবেদনকারীকে সেবা দেওয়া হয়।

দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট মাসে এসব বিশেষ সেবার মাধ্যমে মোট ৯৯২ জন ই-পাসপোর্টসংক্রান্ত সেবা গ্রহণ করেছেন। তাদের মধ্যে ২৪৫ জনের পাসপোর্ট ইতোমধ্যে বিতরণের অপেক্ষায় রয়েছে এবং ২৬৮টি পাসপোর্ট প্রিন্টের জন্য অপেক্ষমাণ।

এ ছাড়া ৪৮৪ জন আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকায় পরবর্তীতে তা দূতাবাসে জমা দেওয়ার কথা জানিয়েছেন।

দূতাবাস আরও জানিয়েছে, আবেদনকারীরা যত দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন, তত দ্রুত তাদের নথি বাংলাদেশে পাঠানো সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কিছু আবেদনকারীর নথি অমুদ্রিত পাসপোর্ট এবং রিভোকড-সংক্রান্ত কারণে পাসপোর্ট অধিদপ্তর থেকে দূতাবাসে ফেরত এসেছে। এসব বিষয়ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে সমাধান করতে হবে।

সংকট কমানোর প্রত্যাশা

দীর্ঘদিন ধরে ই-পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া নিয়ে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে নানা ধরনের অভিযোগ ছিল।

বিশেষ করে সীমিত স্লট, আবেদনকারীর তুলনায় বেশি চাহিদা এবং অনলাইন প্রক্রিয়া নিয়ে অনেকে সমস্যার কথা জানিয়েছিলেন।

এ অবস্থায় আবেদন ফরম পূরণের সঙ্গে সঙ্গেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নতুন ব্যবস্থা চালু হলে সেবাপ্রার্থীদের জন্য প্রক্রিয়াটি আগের তুলনায় সহজ হবে বলে মনে করছে দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে সেবাপ্রার্থীদের নতুন ব্যবস্থাটি যথাযথভাবে অনুসরণ করার এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রবাসীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে কনস্যুলার শাখা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট