1. live@www.pntv24.com : - : - -
  2. info@www.pntv24.com : - :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভয়াবহ গ্যাস বিস্ফোরণে প্যারিসে বাংলাদেশি শিশু নাহিলের মৃত্যু, আহত ৭ প্যারিসে বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সাল আহমেদের উদ্যোগে ‘ফ্রেঞ্চ একাডেমি’র যাত্রা প্যারিসের বিশ্বমঞ্চে বাংলাদেশের শেফ মোহাম্মদ আলী চৌধুরী প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন ফ্রান্সে বাংলাদেশিদের ই-পাসপোর্টে স্বস্তি, ফরম পূরণের সঙ্গে সঙ্গেই অ্যাপয়েন্টমেন্ট প্যারিসে টেক্সওয়ার্ল্ড মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন আগামীকাল। নতুন ভিসা নীতিতে বিদেশি সাংবাদিকদের কাজে বিধিনিষেধ, প্রত্যাহারের দাবি এফবিজেএর সোনাখালীর জঙ্গলে প্লাস্টিকের ব্যাগে নবজাতক, স্থানীয়দের মানবিকতায় প্রাণে বাঁচল শিশুটি পর্তুগালে সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন TVDE আইন ফ্রান্সে নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

ভয়াবহ গ্যাস বিস্ফোরণে প্যারিসে বাংলাদেশি শিশু নাহিলের মৃত্যু, আহত ৭

সাইফুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম। ফ্রান্স।০৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানী প্যারিসের উত্তরের শহরতলি ওভেরভিলিয়ে শহরে গ্যাস লিক থেকে ভয়াবহ বিস্ফোরণে দুই বছর বয়সি বাংলাদেশি শিশু নাহিলের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।

শনিবার (৫ সেপ্টেম্বর) ফ্রান্সের স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সেইন-সাঁ-দনি (৯৩) ডিপার্টমেন্টের আওতাধীন ওভেরবিলিয়ে শহরের রুই পল-ভেরলেন এলাকায় অবস্থিত একটি প্যাভিলিয়ন বা ভিলা বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। এটি কোনো বহুতল ভবন ছিল না।

বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফরাসি দমকল বাহিনী, পুলিশ ও জরুরি পরিষেবার উদ্ধারকারী দল।

প্রেফেকচুর বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, উদ্ধার অভিযানে প্রায় ১১০ জন দমকলকর্মী অংশ নেন। ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দলও কাজ করে।

ফরাসি সংবাদমাধ্যম লো মোন্দ, লো পারিজিয়া এবং বার্তা সংস্থা এ এএফপি-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে গ্যাস লিক থেকেই বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে গ্যাস লিকের সুনির্দিষ্ট উৎস ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় একটি বিচারিক তদন্ত শুরু হয়েছে।

নিহত শিশু বাংলাদেশি

পারিবারিক সূত্রে জানা গেছে, বিস্ফোরণে নিহত শিশুটির নাম নাহিল। তার বয়স দুই বছর। সে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে।

বিস্ফোরণের সময় নাহিল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রবাসের মাটিতে মাত্র দুই বছর বয়সি সন্তানকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে রয়েছে।

নাহিলের মৃত্যুর খবর দেশে পৌঁছালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামেও শোকের ছায়া নেমে আসে। স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।

তবে ফরাসি সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে নিহত শিশুটির নাম বা বাংলাদেশি পরিচয় উল্লেখ করা হয়নি। সেখানে তাকে শুধু দুই বছর বয়সি শিশু হিসেবে উল্লেখ করা হয়েছে। নাহিলের নাম ও পারিবারিক পরিচয়ের তথ্য পারিবারিক সূত্রে জানা গেছে।

মেয়রের শোক

ওভেরবিলিয়ে শহরের বামপন্থি সোফিয়েন কারুমি জানান, বিস্ফোরণে এক শিশু নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় মেয়র উক্ত তথ্য দেন।।

তিনি উদ্ধারকাজে অংশ নেওয়া দমকল বাহিনী, পুলিশ ও সামু-এর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

মেয়র বলেন, তারা ঘণ্টার পর ঘণ্টা কাজ করে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়া ঠেকানোর চেষ্টা করেছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

পৌরসভার একটি কক্ষ, অতিরিক্ত শয্যা এবং একটি স্টেডিয়ামের ড্রেসিংরুম ক্ষতিগ্রস্তদের থাকার জন্য প্রস্তুত রাখা হয়।

এদিকে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং গ্যাস লিকের উৎস জানতে ববিনি প্রসিকিউটরের-এর অধীনে বিচারিক তদন্ত চলছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

প্রবাসে বাংলাদেশি পরিবারের দুই বছর বয়সি শিশু নাহিলের মর্মান্তিক মৃত্যুতে ফ্রান্স ও বাংলাদেশে থাকা স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট