1. info@www.pntv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.pntv24.com : PN TV 24 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সিসিক মেয়র পদপ্রার্থী এম.আসকির আলীর ঈদ শুভেচ্ছা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহত্তর সিলেটবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ছোট ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক উপদেষ্টা ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম. আসকির আলী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এই প্রত্যাশা আমাদের সবার। সকল ভেদাভেদ ভুলে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া চান। একইসাথে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীসহ গুম হওয়া সকল নেতাকর্মীর দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

তিনি আরও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, সাম্য ও মানবিক মূল্যবোধে গড়া একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন।

পরিশেষে তিনি বিশ্বনাথ-ওসমানীনগরবাসী, বৃহত্তর সিলেটবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© pntv24.com  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট