ছবি ভিডিও ভিডিও
অপরাধ, আইন-আদালত, জাতীয়, রাজনীতি, সিলেট

ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ তানভীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | ১২:৩৮ অপরাহ্ণ

সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুবায়ের আহমদ তানভীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক সুমন ভূঁইয়া এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের নথি অনুযায়ী, কোতোয়ালি মডেল থানার একটি মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

আদালতের জারি করা পরোয়ানায় সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।