1. live@www.pntv24.com : - : - -
  2. info@www.pntv24.com : - :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউপি চেয়ারম্যান পদে স্নাতক ডিগ্রির শর্ত চেয়ে হাইকোর্টের রুল জুলাইয়ের চেতনায় প্রবাসীদের ঐক্যের আহ্বান: ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্যারিসে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্তের পথে ইসি, নতুন যোগ্যতা-অযোগ্যতার প্রস্তাব মোদির বাসভবনের সামনে নজিরবিহীন বিক্ষোভ, আটক হওয়ার দুই ঘণ্টা পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা ফ্রান্সে বাংলাদেশিদের পাসপোর্ট সেবায় সুখবর! ফ্রান্সে প্রবাসীদের প্রশাসনিক সহায়তায় ‘আদাফ’-এর যাত্রা শুরু ফ্রান্সের জাতীয় দিবস: ১৪ জুলাইয়ের ইতিহাস, তাৎপর্য ও উদযাপন প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়ন এর ‘ফ্রান্স প্রবাসীদের মিলনমেলা ২০২৬’ সম্পন্ন ইউরোপে তীব্র তাপপ্রবাহ: ১১২ বছরের রেকর্ড ভাঙল বার্সেলোনা শেনজেনে নতুন ডিজিটাল সীমান্ত ব্যবস্থা সম্প্রসারণ

মোদির বাসভবনের সামনে নজিরবিহীন বিক্ষোভ, আটক হওয়ার দুই ঘণ্টা পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নয়াদিল্লি, ২১ জুলাই:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে নজিরবিহীন অবস্থান কর্মসূচি পালন করেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের নেতারা।

মঙ্গলবার বিকেলে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হয়। পরে দিল্লি পুলিশ জোরপূর্বক বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। ধস্তাধস্তির সময় রাহুল গান্ধীর নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়। তাঁকে ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে পৃথক স্থানে নিয়ে যাওয়া হলেও প্রায় দুই ঘণ্টা পর তাঁদের মুক্তি দেওয়া হয়।

এর আগে সংসদ ভবন অভিমুখে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে ধরনায় বসেন।

রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, “দেশের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংসের দায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এড়িয়ে যেতে পারেন না। সংসদে এ বিষয়ে আলোচনা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।”

সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় অংশ নেন। তিনি জানান, সরকার সংসদে বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত ছিল। তবে কংগ্রেসের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নেওয়ায় সমঝোতা হয়নি।

এদিকে, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নেতৃত্বে চলমান শিক্ষার্থী আন্দোলন দুই মাসে গড়িয়েছে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, অনশনরত শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের মুক্তি এবং আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিরোধী দলের এমন অবস্থান কর্মসূচি নজিরবিহীন ঘটনা। এটি দেশটির চলমান শিক্ষার্থী আন্দোলনকে নতুন রাজনৈতিক মাত্রা দিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট