1. live@www.pntv24.com : - : - -
  2. info@www.pntv24.com : - :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির দুর্নীতি কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এনআইডি সেবায় নতুন সুবিধা; ঘরে বসেই বদলানো যাবে ভোটার এলাকা দাবানলে বিপর্যস্ত ফ্রান্স: ইইউর সহায়তা চাইল প্যারিস, স্পেনে জরুরি অবস্থা ফ্রান্সে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ: নতুন আইন পাস পদত্যাগ করলে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি? ভারতজুড়ে ছাত্র আন্দোলনের জোয়ার: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল সংসদ ইউপি চেয়ারম্যান পদে স্নাতক ডিগ্রির শর্ত চেয়ে হাইকোর্টের রুল জুলাইয়ের চেতনায় প্রবাসীদের ঐক্যের আহ্বান: ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্যারিসে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকার আরও একদিন সময় চেয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

সৌরভ দাস বলেন, বৈঠকে তাদের পক্ষ থেকে একাধিক দাবি উত্থাপন করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তিনি দাবি করেন, নিট পরীক্ষার প্রশ্নফাঁস ইস্যুতে সৃষ্ট পরিস্থিতির দায় এড়ানোর সুযোগ নেই।

এ ছাড়া প্রশ্নফাঁস-সংক্রান্ত ঘটনাগুলোর কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। ভবিষ্যতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ না নেওয়ার আহ্বানও জানিয়েছে দলটি।

সিজেপির দাবি, তাদের উত্থাপিত কয়েকটি দাবির বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতির ইঙ্গিত পাওয়া গেছে।

তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রসঙ্গে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার শনিবার বিকাল পর্যন্ত সময় চেয়েছে বলে দাবি করেন সৌরভ দাস।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগের বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত না এলে আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট