1. live@www.pntv24.com : - : - -
  2. info@www.pntv24.com : - :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিনিয়র জুনিয়র নিয়ে এলাকায় বিরোধ, থানায় মামলা। প্যারিসে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে ইনকিলাব মঞ্চ ইউকের নেতৃবৃন্দের সাক্ষাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় ছাত্রদল নেতার নাম ফ্রান্সে জমজমাট আয়োজনে শেষ হলো ২ দিন ব্যাপী ‘বাংলার মেলা ও সাংস্কৃতিক উৎসব’ ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব শরীফ আল মোমিনের মৃত্যু ভয়াবহ গ্যাস বিস্ফোরণে প্যারিসে বাংলাদেশি শিশু নাহিলের মৃত্যু, আহত ৭ প্যারিসে বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সাল আহমেদের উদ্যোগে ‘ফ্রেঞ্চ একাডেমি’র যাত্রা প্যারিসের বিশ্বমঞ্চে বাংলাদেশের শেফ মোহাম্মদ আলী চৌধুরী প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন ফ্রান্সে বাংলাদেশিদের ই-পাসপোর্টে স্বস্তি, ফরম পূরণের সঙ্গে সঙ্গেই অ্যাপয়েন্টমেন্ট

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় ছাত্রদল নেতার নাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় ছাত্রদল নেতার নাম।

সিলেটে সিনিয়র-জুনিয়র বিরোধ, সংঘাত ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদলের এক নেতার নামও আসামির তালিকায় রয়েছে।
মামলাটি করেন মোস্তফা আহমদ (পিতা—মৃত মনাই মিয়া)। তিনি সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি কোতোয়ালী মডেল থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

মামলার এজাহারে মোঃ রুবেল মিয়া (৩০)-কে আসামি করা হয়েছে। তিনি সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে পরিচিত। তাঁর পিতার নাম মোঃ তারিস মিয়া। স্থায়ী ঠিকানা—বড়মোহা, ডাকঘর পাথারিয়া বাজার, থানা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ। বর্তমানে তিনি ৪৩ লেকসিটি আবাসিক এলাকা, নেহারীপাড়া, আখালিয়া, কোতোয়ালী, সিলেট এলাকায় বসবাস করেন।

এজাহারে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
মামলার অভিযোগে সিনিয়র-জুনিয়র নিয়ে বিরোধের জেরে সংঘাত এবং হত্যার হুমকির কথা উল্লেখ করা হয়েছে। তবে মামলায় নাম থাকা মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও আসামিদের সংশ্লিষ্টতা নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট