1. live@www.pntv24.com : - : - -
  2. info@www.pntv24.com : - :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিনিয়র জুনিয়র নিয়ে এলাকায় বিরোধ, থানায় মামলা। প্যারিসে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে ইনকিলাব মঞ্চ ইউকের নেতৃবৃন্দের সাক্ষাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় ছাত্রদল নেতার নাম ফ্রান্সে জমজমাট আয়োজনে শেষ হলো ২ দিন ব্যাপী ‘বাংলার মেলা ও সাংস্কৃতিক উৎসব’ ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব শরীফ আল মোমিনের মৃত্যু ভয়াবহ গ্যাস বিস্ফোরণে প্যারিসে বাংলাদেশি শিশু নাহিলের মৃত্যু, আহত ৭ প্যারিসে বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সাল আহমেদের উদ্যোগে ‘ফ্রেঞ্চ একাডেমি’র যাত্রা প্যারিসের বিশ্বমঞ্চে বাংলাদেশের শেফ মোহাম্মদ আলী চৌধুরী প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন ফ্রান্সে বাংলাদেশিদের ই-পাসপোর্টে স্বস্তি, ফরম পূরণের সঙ্গে সঙ্গেই অ্যাপয়েন্টমেন্ট

শ্রীমঙ্গলে আটকে দেওয়া হলো এনসিপির গাড়িবহর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

১৪৪ ধারা জারির মধ্যেই মৌলভীবাজার থেকে হবিগঞ্জগামী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহর শ্রীমঙ্গলে আটকে দিয়েছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা-কন্যা ভাস্কর্য এলাকায় ব্যারিকেড দিয়ে তাঁদের বহরের গতি রোধ করা হয়।

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলেন।

জানা গেছে, বিকেল ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ দলের অন্যান্য নেতারা।

পথিমধ্যে শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্য এলাকায় পুলিশ ব্যারিকেড স্থাপন করে তাঁদের গাড়িবহর থামিয়ে দেয়। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যানজটের সৃষ্টি হয়।

শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু জানান, নিরাপত্তাজনিত কারণেই এনসিপির নেতাদের বহর আটকে দেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে এনসিপির গাড়িবহর হবিগঞ্জের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। তবে হবিগঞ্জের মিরপুর এলাকার আগে আবারও পুলিশ তাঁদের বহর থামিয়ে দেয়। এ সময় এনসিপির নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে সড়কে অবস্থান নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট